Wednesday 15 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুদ্ধিজীবী দিবসে জাকের পার্টির শ্রদ্ধা নিবেদন


১৪ ডিসেম্বর ২০১৭ ১৬:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাবাংলা ডেস্ক

শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করেছে জাকের পার্টি ও এর সহযোগী সংগঠনসমূহ। আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীতে রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় প্রথমে জাকের পার্টি চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীর পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে একে একে কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন স্তরের কমিটিসমূহ পুষ্পস্তবক অর্পণ করে।

এরপর জাকের পার্টি মুক্তিযোদ্ধা ফ্রন্ট, জাকের পার্টি যুব ফ্রন্ট, জাকের পার্টি শ্রমিক ফ্রন্ট, জাকের পার্টি কৃষক ফ্রন্টসহ অন্যান্য সহযোগী সংগঠন শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে।

বিজ্ঞাপন

এর আগে জাকের পার্টি ও তার সহযোগী সংগঠনগুলোর আয়োজনে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন এলাকায় শহীদদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাতের আয়োজন করা হয়।

সারাবাংলা/এমএম/আইজেকে