Saturday 14 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ মে ২০২২ ১৩:১৫ | আপডেট: ১৪ মে ২০২২ ১৫:২০

ফাইল ছবি

ঢাকা: ঢাকা কলেজের একদল শিক্ষার্থীর সঙ্গে রাজধানীর আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (১৪ মে) আজ বেলা ১১টার দিকে সায়েন্সল্যাব মোড়ের পাশে এ ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে পূর্ব বিরোধের জেরে এই ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলে পুলিশ এবং ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষকরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঢাকা কলেজের শৃঙ্খলা কমিটির সদস্য সহকারী অধ্যাপক আলতাফ হোসেন বলেন, ‘আমরা আমাদের শিক্ষার্থীদের সরিয়ে এনেছি। আইডিয়াল কলেজের শিক্ষকরা তাদের ছাত্রদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।’

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র জানিয়েছেন, কিছুক্ষণ আগে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এখন পরিবেশ শান্ত।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইউজে/একে
বিজ্ঞাপন

আরো