Thursday 14 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কী নামে ডাকা হবে ছোট্ট রাজপুত্রকে


২৪ এপ্রিল ২০১৮ ১৩:৪৩ | আপডেট: ২৪ এপ্রিল ২০১৮ ১৭:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। আন্তর্জাকিত ডেস্ক ।।

প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন তৃতীয় সন্তান জন্মের ঘোষণা দেওয়ার পরই গুঞ্জন ছড়াতে শুরু করে, কী নামে ডাকা হবে রাজ পরিবারের নতুন অতিথিকে। ইতোমধ্যে একাধিক নামও শোনা গেছে, যে তালিকায় রয়েছে- আর্থার, আলবার্ট, জেমস ও আলেকজান্ডারসহ বেশ কয়েকটি নাম।

২৩ জুলাই সোমবার দুপুরে সেন্ট্রাল লন্ডনের লিনডো উইং অব সেইন্ট মেরি’স হাসপাতালে ডিউক ও ডাচেচ অব কেমব্রিজ দম্পতির ঘরে তৃতীয় সন্তান জন্ম নেয়। এ ছাড়াও এই দম্পতির ঘরে প্রিন্স জর্জ ও প্রিন্সেস শার্লট নামে দুটি সন্তান রয়েছে।

রাজ পরিবারের সবশেষ সদস্যের নাম কী হতে পারে, তা নিয়ে ইতোমথ্যে বাজি ধরতে শুরু করেছেন বাজিকরেরা। তারা মনে করছেন সাম্প্রতিক সময়ের জনপ্রিয় নাম ফিলিপ, আর্থার, আলবার্ট, জেমস ও আলেকজান্ডারের মধ্যে থেকে কোনো একটি নাম পছন্দ করা হবে রাজপরিবারের নতুন অতিথির জন্য।

বিজ্ঞাপন

সিংহাসনের পঞ্চম উত্তরাধিকারী হচ্ছেন প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের তৃতীয় পুত্র। কোনো কারণে যদি রানি সিংহাসন ত্যাগ করেন তাহলে তার পুত্র প্রিন্স চার্লস সিংহাসনের উত্তরাধিকারী হবেন। এর পরের তালিকায় রয়েছেন প্রিন্স উইলিয়াম, প্রিন্স উইলিয়ামের বড় ছেলে প্রিন্স জর্জ এবং তার পরই সিংহাসের পঞ্চম উত্তরাধিকারী হিসেবে মনোনীত হবেন রাজ পরিবারের সর্ব কনিষ্ঠ সদস্য।

 

এ ছাড়া সন্তান জন্ম দেওয়ার আগে রাজবধূকে মানতে হয় বেশ কিছু রাজকীয় নিয়ম। সেগুলোর মধ্যে অন্যতম হলো- সন্তান জন্ম নেওয়ার পর প্রথম খবর শুনবে রানি। জর্জের জন্মের প্রিন্স উইলিয়াম প্রথম রানিকে ফোন করেছিলেন।

এ ছাড়া অন্য প্রাচীন রীতিগুলোর মধ্যে অাছে- একজন ঘোষক জনগণের কাছে এ খবর প্রচার করবে।

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন

আরো