Sunday 29 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের করোনায় আক্রান্ত তথ্যমন্ত্রী

সারাবাংলা ডেস্ক
৫ অক্টোবর ২০২২ ০০:২২

ঢাকা: ফের করোনায় আক্রান্ত হয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (৪ অক্টোবর) পাওয়া রিপোর্টে দেখা গেছে, তিনি কোভিড পজিটিভ।

রোববার (২ অক্টোবর) পঞ্চগড়ে নৌকাডুবিতে স্বজনহারা মানুষদের মাঝে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ত্রাণ ও অর্থসহায়তা বিতরণ শেষে ঢাকা ফিরে পরদিন যথারীতি দাফতরিক দায়িত্ব পালনকালে অসুস্থ অনুভব করেন মন্ত্রী।

বিকেলে সচিবালয় ক্লিনিকের চিকিৎসকরা পরীক্ষা করে তার শরীরে বেশ জ্বর পান। তাদের পরামর্শে আইইডিসিআরের (ইনস্টিটিউট অব এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ) মাধ্যমে টেস্ট করানো হয়। মঙ্গলবার পাওয়া রিপোর্টে তার শরীরে করোনা শনাক্ত হয়।

বিজ্ঞাপন

ড. হাছান আগেও দু’বার করোনায় আক্রান্ত হয়েছেন। প্রথমবার বিএসএমএমইউতে ভর্তি হন। পরের বার বাসাতেই ছিলেন। এবারও মিন্টো রোডের সরকারি বাসভবনে রয়েছেন মন্ত্রী। করোনাক্রান্ত হলেও তিনি মোটামুটি সুস্থ আছেন এবং সকলের দোয়া চেয়েছেন।

 

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো