Thursday 14 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণখান যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদক রিমান্ডে


২৯ এপ্রিল ২০১৮ ১৮:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর দক্ষিণখানে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চারজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৯ এপ্রিল) বিকেলে ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ শুনানি শেষে এই আদেশ দেন। এরা হলেন দক্ষিণখান থানা যুবদলের সভাপতি সৈয়দ দেলোয়ার, সাধারণ সম্পাদক শেখ খলিলুর রহমান, সদস্য মো. মুক্তার ও ইসমাইল হোসেন।

মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড আবেদন বাতিলের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী খন্দকার শাফি নেওয়াজ।

বিজ্ঞাপন

মালিবাগ সুপার মার্কেটের সামনে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে শনিবার (২৮ এপ্রিল) তাদের আটক করে পুলিশ।

সারাবাংলা/এআই/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

আরো