Thursday 14 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বজ্রপাতে সাংবাদিক পারভেজ খানের ভাগিনা নিহত


২৯ এপ্রিল ২০১৮ ২০:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বজ্রপাতে দুই কলেজছাত্র নাবিল হোসেন (১৭) ও  পলিং হোসেন (১৬) নিহত হয়েছে। তারা শাহজাদপুর ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র। এদের মধ্যে নাবিল হোসেন ক্রাইম রিপোর্টার পারভেজ খানের ভাগিনা।

রোববার (২৯ এপ্রিল) দুপুরে শাহজাদপুর উপজেলা ভূমি অফিসের সামনে এই ঘটনা ঘটে।

নাবিলের বাড়ি শাহজাদপুর পৌর এলাকার ছয়আনি পাড়ায়। তার বাবার নাম ফারুক হাসান। পলিংয়ের বাড়িও একই এলাকায়, তার বাবার নাম রাশেদুল হাসান।

শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃষ্টির সময় তারা উপজেলা ভূমি অফিসের সামনের একটি ভবনের বারান্দায় দাঁড়িয়ে ছিল। বজ্রপাতে তারা আহত হলে শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ আবদুল লতিফ সারাবাংলাকে জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।

সারাবাংলা/এমএইচ/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

আরো