Thursday 19 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবনে ২০ কেজি হরিণের মাংস উদ্ধার, ফাঁদ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৩ ১২:১৫ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:২৩

ফাইল ছবি

বাগেরহাট: পূর্ব-সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ইসহাকের ছিলা এলাকা থেকে ২০ কেজি হরিণের মাংসসহ ডিঙ্গি নৌকা ও হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছে বন বিভাগ।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে পূর্ব-সুন্দরবন চাঁদপাই রেঞ্জের জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান এই তথ্য জানান।

তিনি জানান, রোববার দিবাগত রাতে পূর্ব সুন্দরবনে ইসহাকের ছিলা এলাকায় অভিযান চালিয়ে হরিণ শিকারের ফাঁদ, ডিঙ্গি নৌকাসহ ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে।

তবে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা পালিয়ে গেছে। এ সময় কাউকে আটক করতে পারেনি বনরক্ষীরা।

সারাবাংলা/এমও