Thursday 12 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউপি কক্ষ থেকে মৃতদেহ উদ্ধার, গ্রাম পুলিশের দুই সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৩ ২২:১৬

নওগাঁ: নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের কক্ষ থেকে লাফারুল নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রাম পুলিশের দুই সদস্যকে আটক করা হয়েছে।

শুক্রবার (৪ আগস্ট) বিকেলে তার মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত লাফারুল নিতপুর ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের কুরবান আলীর ছেলে।

নিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হকের দাবি, লাফারুলের বিরুদ্ধে এলাকায় ছয় থেকে সাতটি সাইকেল চুরি অভিযোগ রয়েছে। অভিযোগের ভিত্তিতে শুক্রবার বেলা বারোটার দিকে লাফারুলকে আটক করে গ্রাম পুলিশ। পরে তাকে ইউনিয়ন পরিষদের বিচারিক কক্ষে আটক রেখে সবাই জুমার নামাজ পড়তে যান। নামাজ শেষ দুপুরের খাবার দিতে গেলে জানালার গ্রিলের সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো মৃতদেহ ঝুলে থাকতে দেখা যায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

বিজ্ঞাপন

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জহুরুল ইসলাম জানান, খবর পেয়ে বিকেলে ঘটনা তদন্তে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ইউনিয়ন পরিষদে যান। এরপর মৃতদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে । এ ঘটনায় রহিম ও শাহজাহান নামে দুই গ্রাম পুলিশের সদস্যকে আটক করেছে পুলিশ।

সারাবাংলা/একে
বিজ্ঞাপন

আরো