Thursday 26 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতির মামলায় নিজের পক্ষে সাফাই সাক্ষ্য দিলেন মির্জা আব্বাস

স্টাফ করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৩ ১৭:১৩

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় নিজের পক্ষে নিজেই সাফাই সাক্ষ্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

রোববার (১২ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে ব্যাংকের দুই কর্মকর্তা শাহজাহান মিয়া ও কাজী শিফাউর রহমান হিমেলও তার পক্ষে সাক্ষ্য দেন। তবে এদিন ব্যাংকের দুই কর্মকর্তা সাক্ষ্য শেষ হলেও মির্জা আব্বাসের সাক্ষ্যগ্রহণ শেষ হয়নি। আদালত আগামী ১৫ নভেম্বর সাফাই সাক্ষ্যের পরবর্তী তারিখ ধার্য করেছেন।

গত ৮ নভেম্বর অ্যাডভোকেট এ কে এম শাহজাহান ও এনআরবি ব্যাংকের চার্টার্ড অ্যাকাউন্টেট নুরুল হোসেন খান মির্জা আব্বাসের পক্ষে সাফাই সাক্ষ্য দেন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট আদালতে উচ্চমান বেঞ্চ সহকারী জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ২৯০ টাকার সম্পদ অর্জন এবং ৫৭ লাখ ২৬ হাজার ৫৭১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ১৬ আগস্ট মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলা হয়। দুদকের উপপরিচালক মো. শফিউল আলম রাজধানীর রমনা থানায় মামলাটি করেন।

২০০৮ সালের ২৪ মে মামলাটি তদন্ত শেষে দুদকের উপপরিচালক মো. খায়রুল হুদা আদালতে চার্জশিট দাখিল করেন। তদন্তে মির্জা আব্বাসের বিরুদ্ধে ৪ কোটি ২৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ২২ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

২০০৮ সালের ১৬ জুন মির্জা আব্বাসের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচার চলাকালে আদালত ২৪ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

সারাবাংলা/এআই/একে
বিজ্ঞাপন

আরো