Saturday 21 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালিবাগে আবাসিক হোটেল থেকে মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৩ ১১:৪৫

ঢাকা: রাজধানীর মালিবাগের একটি আবাসিক হোটেল থেকে মিজানুর রহমান (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৬ নভেম্বর) সকাল ৭টার দিকে রামপুরা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিজ উদ্দিন জানান, শনিবার রাত ১১টায় মালিবাগ ডিআইটি রোডে আবাসিক ‘হোটেল সবুজ বাংলা’র ৪র্থ তলার একটি রুমে ওঠেন মিজানুর। সকালে হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে ওই রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, রুমটির দরজা খোলা ছিল। আর রুমের ভেতর বিছানার উপর শোয়া অবস্থায় ছিলেন ওই ব্যক্তি। তবে তার শরীর স্বাভাবিক ছিল। কীভাবে মৃত্যু হয়েছে তা জানা যায়নি। মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বিজ্ঞাপন

মৃত মিজানুরের স্ত্রী জানান, তাদের বাড়ি রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার গোসাই গোবিন্দপুর গ্রামে। মিজানুরের বাবার নাম আজমল আলী। তবে কেন সে হোটেলে উঠেছিল স্ত্রী সে বিষয়ে জানাতে পারেননি।

সারাবাংলা/এসএসআর/এমও
বিজ্ঞাপন

আজ পবিত্র ঈদুল ফিতর
২১ মার্চ ২০২৬ ০৭:০০

আরো