Friday 13 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানা দ্বিতীয়বার ময়মনসিংহের সিটি মেয়র টিটু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৪ ২২:৫৮ | আপডেট: ১০ মার্চ ২০২৪ ০০:০১

ময়মনসিংহ: ময়মনসিংহ সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র মো. ইকরামুল হক টিটু। তিনি ১ লাখ ৩৯ হাজার ৬০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

শনিবার (৯ মার্চ) রাতে ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন অফিসের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী এ তথ্য জানান।

১২৮টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল থেকে দেখা যায়, ইকরামুল হক টিটু তিনি পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদেকুল হক খান মিল্কি টজু পেয়েছেন ৩৫ হাজার ৭৬৩ ভোট। বাকি তিন মেয়র প্রার্থী ঘোড়া প্রতীকে এহতেসামুল আলম পেয়েছেন ১০ হাজার ৭৭৪, হরিণ প্রতীকে রেজাউল হক পেয়েছেন ১৪৮৭ ও লাঙ্গল প্রতীকের শহিদুল ইসলাম স্বপন মন্ডল পেয়েছেন ১৩২১ ভোট।

বিজ্ঞাপন

এর আগে, সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ, যা চলে বিকেল ৪টা পর্যন্ত। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচনে ভোট নেওয়া হয়।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

পাকিস্তানের ভালো শুরু
১৩ মার্চ ২০২৬ ১৫:১৬

আরো