Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় পুলিশ সদস্য নিহতের ঘটনায় মামলা, আসামি ১২০০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৪ ১৪:৪৭

খুলনা: খুলনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে পুলিশ সদস্য সুমন কুমার ঘরামীকে (৩৩) পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

শনিবার (৩ আগস্ট) দুপুরে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক জানান, শুক্রবার (২ আগস্ট) রাতে লবণচরা থানার উপপরিদর্শক মোস্তফা সাকলাইন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অজ্ঞাতপরিচয় প্রায় ১২০০ জনকে আসামি করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়।

সন্ধ্যায় খুলনার মোহাম্মদনগর এলাকায় আন্দোলনকারীদের পিটুনিতে পুলিশ কনস্টেবল সুমন ঘরামী নিহত হন। তার বাড়ি বাগেরহাট জেলার কচুয়া উপজেলায়। স্ত্রী ও মেয়েকে নিয়ে নগরীর বয়রা এলাকায় ভাড়া থাকতেন তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার সৌমেন বিশ্বাসের দেহরক্ষী ছিলেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনইউ