Monday 23 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে ২ জেলে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৪ ১৬:৫৫

কিশোরগঞ্জ: করিমগঞ্জ হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলে নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত ৩টার দিকে উপজেলার জয়কা ইউনিয়নের উত্তর কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন- একই এলাকার আবুল কাশেমের ছেলে আলী আকবর (৩০) ও মোহাম্মদ আলীর ছেলে কাঞ্চন মিয়া (৩২)।

জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার জয়কা ইউনিয়নের উত্তর কলাবাগান এলাকার হাওরে নৌকা দিয়ে মাছ ধরতে যায় ১১ সদস্যের একটি জেলে দল। রাত ৩টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এসময় নৌকায় এসে একটি বজ্রাঘাত হলে দুই জেলের মৃত্যু হয়, বাকিরা আহত হন।

বিজ্ঞাপন

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাকে বিষয়টি জানিয়েছেন।’

সারাবাংলা/এমও
বিজ্ঞাপন

আরো