Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে ভাঙচুর-আগুন, ৪৬৮ জনের নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপেন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৪ ১৮:১৬

ঝিনাইদহ: ঝিনাইদহে জেলা বিএনপি’র কার্যালয়ে ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনায় ৪৬৮ জনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে।

ঝিনাইদহ জেলা বিএনপি’র সহ-দফতর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি বাদী হয়ে সোমবার (১৯ আগস্ট) এ মামলা করেন। ঝিনাইদহ সদর থানায় মামলা নং ১৬।

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা বিএনপি’র জেলা কার্যালয়ে ভাঙচুর ও আগুন লাগান। এ ঘটনায় কার্যালয় থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়।

মামলায় ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদার, ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু, তাহজীব আলম সিদ্দিকী সমি, সদর পৌরসভার মেয়র কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল, পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস, জেলা ছাত্রলীগের সভাপতি সজীব হোসেন, সাধারণ সম্পাদক আল-ইমরানসহ সর্বমোট ৪৬৮ জনকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/একে