Wednesday 11 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নানক, পাপন, বিপ্লব বড়ুয়া ও সাদিকের ব্যাংক হিসাব জব্দ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৪ ১৫:০৭ | আপডেট: ২৪ আগস্ট ২০২৪ ১৭:১০

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দফতরর সম্পাদক ও ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সদ্য পদত্যাগ করা সভাপতি নাজমুল হাসান পাপন এবং দিনাজপুর-৬ (হাকিমপুর) আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একইসঙ্গে তাদের স্ত্রী-সন্তানদের ব্যাক্তিগত এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের সব ব্যাংক হিসাব ও লেনদেন স্থগিত রাখা হয়েছে।

এই নির্দেশের ফলে তাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক বাংক হিসাবে সব লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কেউ কোনো ধরনের লেনদেন করতে পারবেন না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে নির্দেশ দিয়েছে।

জানা গেছে, লেনদেন স্থগিতের নির্দেশটি মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে। এছাড়া চিঠিতে স্থগিত করা ব্যাক্তিদের স্ত্রী-সন্তানদের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।

বিএফআইইউর নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো হিসাব স্থগিত করা হলে হিসাবসংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন— হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে ৫ কার্যদিবসের মধ্যে তাদের কাছে পাঠাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।

সারাবাংলা/জিএস/ইআ
বিজ্ঞাপন

আরো