Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১ সপ্তাহে ৪ বার দর সংশোধন, সোনার দামে ফের রেকর্ড

সারাবাংলা ডেস্ক
২৫ আগস্ট ২০২৪ ২০:৫০

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে দেশ। সেইসঙ্গে স্বাভাবিক হচ্ছে ব্যবসা-বাণিজ্য। তবে সোনার বাজারে কিছুদিন ধরে অস্থিরতা বিরাজ করছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে চার বার মূল্যবান এই ধাতুটির দর সংশোধন করছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ দর সংশোধনেও সোনার দাম রেকর্ড ছাড়িয়েছে। বর্তমানে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনা কিনতে খরচ হবে ১ লাখ ২৭ হাজার ৯৪২ টাকা।

রোববার (২৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দর সংশোধনের ঘোষণা দেওয়া হয়। সোমবার (২৩ আগস্ট) থেকে সোনার নতুন এই দাম কার্যকর হবে।

বিজ্ঞাপন

আজ বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ২৫ আগস্ট থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ১ লাখ ২৭ হাজার ৯৪২ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২২ হাজার ১২২ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরি পড়বে ১ লাখ ৪ হাজার ৬৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ৮৬ হাজার ৫৪৭ টাকা।

তবে এদিন রুপার দাম বাড়ানো বা কমানোর কোনো ঘোষণা দেয়নি বাজুস। আগের ঘোষণায় ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেট রুপার দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকাই রয়েছে।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২২ আগস্ট সোনার দাম সংশোধন করে সংস্থাটি। ওই সময়ও মূল্যবান এই ধাতুটির দাম বেড়েছিল।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো