Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘বাজার কারসাজিকারীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৪ ১৮:০২

ঢাকা: বাজার কারসাজিকারীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। শনিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্ন্যান্স ম্যানেজম্যান্টের (বিআইজিএম) সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শিল্প-কারখানা প্রসঙ্গে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে। চাঁদাবাজি কমলে নিত্যপণ্যের দাম কমবে।’

তিনি বলেন, ‘আলু ও পেঁয়াজে ট্যাক্স কমানো হয়েছে। দাম শুধু কারওরান বাজারে দেখলে হবে না, অন্যান্য বাজার দেখতে হবে। কারওরান বাজারে নিত্যপণ্য ৪ বার হাত বদল হয়, এটা বন্ধ করা হবে।’

বিজ্ঞাপন

উপদেষ্টা বলেন, ‘পোশাক খাতের অস্থিরতা কমাতে মালিক-শ্রমিক এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। দ্রুত এটার সমাধান হবে।’

তিনি বলেন, ‘কালো টাকা সাদা করার সুযোগ না থাকায় অর্থ লোপাটকারীদের সহজে ধরে ফেলবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রাঘব বোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আরও দৃশ্যমান হবে। সবকিছু আপনারা দেখতে পাবেন।’

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রসঙ্গে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘একটা ইউনিট আগে চালু হোক, এরপর দ্বিতীয় ইউনিটের কাজ শুরু হবে।’

সারাবাংলা/জিএস/এমও
বিজ্ঞাপন

আরো