Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুমিল্লায় কাভার্ডভ্যানচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৪ ১২:৪৫

কুমিল্লা: কুমিল্লা সদর উপজেলায় কাভার্ডভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোবাবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ইপিজেডের সামনে ইয়াছিন মার্কেটে গেটে এ ঘটনা ঘটে।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে ইপিজেড পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন- টাঙ্গাইলের নারুন্দা এলাকার মজনু মিয়ার ছেলে হাসান মিয়া (২৪) ও খুলনার বানিশান্তা এলাকার হুমায়ুন হোসেনের ছেলে মাসুম হোসাইন (২৯)। তারা দুইজনই কুমিল্লা ইপিজেডের একটি প্রতিষ্ঠানের কর্মী।

ইপিজেড পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, কাজ শেষ হওয়ার পর কুমিল্লা ইপিজেডের দুইজন কর্মী মোটরসাইকেলযোগে গেট থেকে বের হন। এসময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলে দুইজন মারা যান।

বিজ্ঞাপন

তিনি বলেন, কাভার্ডভ্যানটি আমাদের হেফাজতে আছে। মরদেহ দুটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো