Friday 05 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিএমপির ১৩ ওসি একযোগে বদলি

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩১ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:১০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর ১৩ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলি করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম জেলার ১৭ জন পরিদর্শককেও বদলির আদেশ দেয়া হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতর থেকে জারি করা আদেশে তাদের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

সিএমপির ১৩ ওসি’র মধ্যে কোতোয়ালী থানার এস এম ওবায়দুল হক, আকবরশাহ থানার গোলাম রব্বানী, চকবাজার থানার ওয়ালী উদ্দিন আকবর, হালিশহর থানার কায়সার হামিদকে নৌ পুলিশে, খুলশী থানার ওসি কবিরুল ইসলাম ও কর্ণফুলী থানার জহির হোসেনকে পিবিআই, চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবীর ও পাহাড়তলী থানার কেপায়েত উল্লাহকে টুরিস্ট পুলিশ এবং পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা, সদরঘাট থানার ফেরদৌস জাহান, ডবলমুরিং থানার ফজলুল কাদের পাটোয়ারী, বন্দর থানার মনজুর কাদের মজুমদার ও ইপিজেড থানার মোহাম্মদ হোছাইনকে সিআইডিতে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে চট্টগ্রাম জেলায় কর্মরত মোট ১৭ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শকের মধ্যে মোহাম্মদ সহিদুল ইসলাম, মো. মনিরুজ্জামান, মো. কামরুজ্জামান, মীর মো. নুরুল হুদা ও চন্দন কুমার চক্রবর্তীকে পিবিআই, আবদুল্লাহ আল হারুন, কামাল উদ্দিন, কবির হোসেন ও ওবায়দুল ইসলামকে সিআইডি, জাহিদ হোসেন ও তোফায়েল আহমেদ ট্যুরিস্ট পুলিশ, মির্জা মোহাম্মদ হাসান, জসীম উদ্দিন, মো. আছহাব উদ্দিন, মিজানুর রহমান ও রাশেদুল ইসলাম সিআইডি এবং মোল্লা জাকির হোসেনকে রেলওয়ে রেঞ্জে বদলি করা হয়েছে।

এদের মধ্যে ১২ জন চট্টগ্রামের ১২ থানায় ওসি’র দায়িত্বে ছিলেন। গত ২ সেপ্টেম্বর তাদের ওসি’র দায়িত্ব থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্তির আদেশ দিয়েছিলেন জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান।

সারাবাংলা/আরডি/এনইউ