Tuesday 13 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গ্রেফতার দেখানোর পর কারাগারে ব্যারিস্টার মেহেদী

স্টাফ করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫০

ঢাকা: বৈষম্যবিরোরধী ছাত্র-আন্দোলনে রাজধানীর আদাবরে পোশাক শ্রমিক রুবেলকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে গ্রেফতার দেখানোর পর কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত এ আদেশ দেন। এদিন সকাল সাড়ে ৮টার দিকে তাকে আদালতে হাজির করা হয়।

এরপর মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক আব্দুল মালেক তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে গ্রেফতার দেখান।

এরপর আসামি মেহেদী হাসানের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এহসানুল হক সমাজী জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে, ১০ সেপ্টেম্বর অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টার সময় ঝিনাইদহ জেলা পুলিশ তাকে গ্রেফতার করে।

সারাবাংলা/কেআইএফ/ইআ