Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছাত্র আন্দোলনে হামলাকারী আ.লীগ নেতা আব্দুল জব্বার গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১০

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা মামলায় আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স‌ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে কাফরুলের সেনপাড়া পর্বতা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত ১৯ জুলাই বিকেলে রাজধানীর মিরপুর-১০ শাহ আলী প্লাজা থেকে ভিকটিম মো. মোবারক হোসেন কাফরুলের সেনপাড়া এলাকা দিয়ে তার মামার বাসায় যাচ্ছিলেন। এসময় সে এলাকায় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

এসময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে ভিকটিম গুরুতর আহত হন। উপস্থিত লোকজন আহত ভিকটিম মোবারককে প্রথমে পল্লবীর ইসলামী হাসপালে ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য শেরে বাংলা নগরের পঙ্গু হাসাপাতালে ভর্তি করান। এ ঘটনায় মোবারকের মামা মো. রুবেল হোসেন বাদী হয়ে ১৬ সেপ্টেম্বর কাফরুল থানায় ১০৭ জনের নাম উল্লেখসহ আরও ১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোবারকের ওপর হামলার সঙ্গে জড়িত আব্দুল জব্বারকে গ্রেফতার করে কাফরুল থানা পুলিশ।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে কাফরুল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সারাবাংলা/ইউজে/এনইউ