Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিয়ের পিঁড়িতে রশিদ খান

স্পোর্টস ডেস্ক
৪ অক্টোবর ২০২৪ ১৪:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনেক আগে খানিকটা মজা করেই বলেছিলেন, দেশকে বিশ্বকাপ না জিতিয়ে বিয়ে করবেন না তিনি! তবে আফগানিস্তান স্পিনার রশিদ খান শেষ পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসেই গেলেন বিশ্বকাপ জয়ের আগেই। একা নন, রশিদ খান বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন নিজের বাকি ৩ ভাইকে নিয়েই।

কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে গত ৩ অক্টোবর রাতে জমকালো এক আয়োজনের মাধ্যমে বিয়ের অনুষ্ঠান সারেন রশিদ। শুধু নিজেই বিবাহ বন্ধনে আবদ্ধ হননি ২৬ বছর বয়সী এই স্পিনার। তার সাথে ৩ ভাইও বসেছেন বিয়ের পিঁড়িতে। তিন ভাই আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খানের বিয়েও হয়েছে একই সাথে। তবে ৪ জনের স্ত্রীর ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিজ্ঞাপন

রশিদের বিয়েতে উপস্থিত ছিলেন আফগান ক্রিকেটের বড় তারকা ও গণ্যমান্য ব্যাক্তিরা। ছিলেন আফগান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও। প্রথাগত পশতুন রীতি অনুযায়ী বিয়ে হয় ৪ ভাইয়ের।

রশিন খানকে বিয়ের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, রহমত শাহরা।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো