Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক ভূমিমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৪ ১৫:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৭ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।

দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন এ তথ্য জানিয়েছেন। এদিন দুদকের উপপরিচালক রাম প্রসাদ মণ্ডল তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আদালতে দুদকের পক্ষে প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি করেন।

আবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাজ্যে হাজার হাজার কোটি টাকা পাচারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যের আলোকে জানা যায় যে, অভিযোগ সংশ্লিষ্ট সাইফুজ্জামান চৌধুরী অবৈধভাবে অর্জিত অর্থ বিদেশে পাচার করে তার নিজ ও পরিবারের সদস্যদের নামে যুক্তরাজ্যে ৩৫০টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে ৯টিসহ অন্যান্য দেশেও বাড়ি/এপার্টমেন্টসহ অন্যান্য সম্পদ অর্জন করেছেন।

বিজ্ঞাপন

এছাড়া সাইফুজ্জামান চৌধুরী অবৈধভাবে অর্জিত অর্থ দ্বারা বাংলাদেশের অভ্যন্তরেও সম্পদ অর্জন করেছেন বলে রেকর্ডপত্রের আলোকে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। বিশ্বস্ত সূত্রের প্রাপ্ত তথ্য অনুসারে, অভিযোগ সংশ্লিষ্ট সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামান দেশ ত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামানের বিদেশ গমন রহিত করা আবশ্যক।

সারাবাংলা/কেআইএফ/ইআ
বিজ্ঞাপন

আরো