Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বেনাপোলে হত্যা মামলার আসামি আ.লীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৪ ১৩:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোর: বেনাপোল ইমিগ্রেশনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিশোর আদিল হত্যা মামলার আসামী আ.লীগ নেতা রুস্তম খন্দকারকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১২ টার দিকে ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।

রুস্তম খন্দকার ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক।

বেনাপোল ইমিগ্রেশনের অফিসার্স ইনচার্জ (ওসি) ফারুক মজুমদার বলেন, ‘গ্রেফতারকৃত প্রাথমিক ভাবে বেনাপোল পোর্ট থানা পুলিশের অধীনে রয়েছে। পরে তাকে ফতুল্লা থানায় পাঠানো হবে।’

তিনি আরো জানান, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রুস্তম খন্দকার বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশ করলে সেখানে কর্মরত নিরাপত্তা সদস্যদের সন্দেহ হয়। এক পর্যায় তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় সে ফতুল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিশোর আদিল হত্যা মামলার আসামী রুস্তম খন্দকার।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো