Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় ডেঙ্গুতে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৪ ২০:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা: খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নিলুফা (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত নিলুফা সাতক্ষীরা সদর উপজেলার বাসিন্দা সোহাগের স্ত্রী।

আরএমও বলেন, এ নিয়ে খুমেক হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বমোট ৫৬৫ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ৬৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় ১১ জনকে ভর্তি করা হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ জন।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো