Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গ্রেফতার এড়াতে মৎস্যজীবী লীগ নেতার পুকুরে ঝাঁপ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৪ ২০:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মৎস্যজীবী লীগের নেতা আব্দুল আজিজকে (৫০) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার এড়াতে ওই নেতা পুকুরে ঝাঁপ দিলেও শেষ রক্ষা হয়নি। তার বিরুদ্ধে মাছ চুরিসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার সদর ইউনিয়নের খান মোহাম্মদ সিকদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে লোহাগাড়া থানা পুলিশ।

গ্রেফতার আব্দুল আজিজ লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি। তার বাড়ি ওই ইউনিয়নের উজিরহাটের মজিদারপাড়া এলাকায়।

বিজ্ঞাপন

জানা গেছে, শুক্রবার রাতে পুলিশের অভিযানের মুখে আজিজ পালিয়ে যাবার চেষ্টা করে। এসময় পুলিশের ধাওয়া খেয়ে তিনি পুকুরে ঝাঁপিয়ে পড়েন। পুলিশ পুকুর থেকেই তাকে গ্রেফতার করে।

আজিজের বিরুদ্ধে এলাকায় অন্যের পুকুরে মাছ চুরিসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ আছে। বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনকে কেন্দ্র করে বিস্ফোরক আইনে লোহাগাড়া থানায় দায়ের হওয়া একটি মামলার আসামি আজিজ।

ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার বিকেলে তাকে চট্টগ্রাম আদালতে হাজিরের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/আরডি/এসআর
বিজ্ঞাপন

আরো