Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বনশ্রীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৪ ২১:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর খিলগাও বনশ্রী এলাকায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে মাহবুব হোসেন (৩৪) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে খিলগাও দক্ষিণ বনশ্রী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত মাহবুব কুমিল্লা জেলার বুড়িচং থানার কিংবাজেউরা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি দক্ষিণ বনশ্রীর ওই ভবনেই থাকতেন।

মাহবুবের চাচাতো ভাই মো. রাকিব হোসেন জানান, মাহবুব দক্ষিণ বনশ্রীর নির্মাণাধীন ওই ভবনের বিদ্যুৎ মিস্ত্রির কাজ করতেন। ঘটনার সময় ওই ভবনের ৬ তলায় বিদ্যুতের নতুন লাইন সংযোগ দিচ্ছিলেন। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। সহকর্মীরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতিতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছ।

সারাবাংলা/এসএসআর/এসআর
বিজ্ঞাপন

আরো