Tuesday 17 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাছের সঙ্গে মোটরসাইলের ধাক্কায় ২ তরুণ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৪ ১৭:৩৮ | আপডেট: ৩ নভেম্বর ২০২৪ ১৮:৫৬

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রিহাদ (২০) ও পলাশ (১৮) নামে দুই তরুণ নিহত হয়েছেন।

রোববার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার মঠখোলা-পাকুন্দিয়া সড়কের নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিহাদ উপজেলার এগারসিন্দু ইউনিয়নের চরখাম গ্রামের প্রবাসী আসাদ মিয়ার ছেলে ও পলাশ একই গ্রামের ব্যবসায়ী কামাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি দ্রুত গতিতে চলার সময় রাস্তার পাশের একটি রেইনট্রি গাছের সঙ্গে ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই তরুণের মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, মোটরসাইকেলটি বেপরোয়াভাবে চালাচ্ছিল। যে কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণের প্রাণহানি হয়েছে। নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো