Tuesday 17 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোর আশিক হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৪ ২১:২৪ | আপডেট: ৩ নভেম্বর ২০২৪ ২১:২৮

ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন। ছবি: সারাবাংলা।

ঢাকা: বনশ্রীতে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে মো. আশিকুল ইসলাম (১৪) হত্যা মামলায় খিলগাঁও ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩ নভেম্বর) রাতে ডিএমপির মিডিয়া বিভাগের উপ কমিশনার তালেবুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বিকাল চার ঘটিকায় বনশ্রী জি ব্লকের ১ নম্বর রোডে হাজার হাজার ছাত্র-জনতা কোটা সংস্কারের শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। ওইদিন ভিকটিম আশিক তার বাসার সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা ককটেল বিস্ফোরণসহ এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে আশিক কানে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ভিকটিমের মা আলিশা আফরোজ বাদী হয়ে গত ৯ সেপ্টেম্বর খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।

বিজ্ঞাপন

থানা সূত্র আরও জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শনিবার রাত আড়াইটার দিক খিলগাঁও থানার মেরাদিয়া এলাকায় অভিযান চালিয়ে জাকিরকে গ্রেফতার করা হয়।

সারাবাংলা/ইউজে/এসআর
বিজ্ঞাপন

আরো