Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিখোঁজের ২ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৪ ১৭:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় নিখোঁজের দুই দিন পর ধলেশ্বরী নদী থেকে রুবেল মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ নভেম্বর) উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকার ধলেশ্বরী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রুবেল ধামরাইয়ের ফোর্ডনগর এলাকার ইদ্রিস মিয়ার ছেলে। তিনি দুই সন্তানের জনক এবং পেশায় একজন কৃষক ছিলেন।

নিহতের স্ত্রী আঞ্জুয়ারা বেগম জানান, গত ৬ নভেম্বর মধ্যরাতে একটি ফোনকল পেয়ে রুবেল মিয়া বাড়ি থেকে বেড়িয়ে যায়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জাহাঙ্গীর বলেন, নিখোঁজের দুই দিন পর শুক্রবার সকালে ধলেশ্বরী নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। রুবেলের স্ত্রী আঞ্জুয়ারা মরদেহ সনাক্ত করেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমপি