Saturday 31 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গু ঠেকাতে নতুন ওষুধ আনছে চসিক

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৪ ১৪:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু মশার লার্ভা ধ্বংস করতে নতুন আরও একটি ওষুধের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে নগরীর চকবাজার সিটি করপোরেশনের কাঁচা বাজারে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ডা. শাহাদাত হোসেন বলেন, আমরা একটি নতুন ওষুধ বের করেছি রিসার্চ প্রোডাক্ট। সেটা হচ্ছে মসকুবান সলিউশান। সেটা আমরা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে দিচ্ছি, এডিস মশার লার্ভাসহ অন্যান্য লার্ভা ধ্বংস করার জন্য। আমি আরও রিসার্চ প্রোডাক্ট বিশ্বের উন্নত দেশে খোঁজ নিচ্ছি। আরও একটি রিসার্চ প্রোডাক্ট আমরা পেয়েছি। সেটাও আমি আনতে বলেছি। এরপর আমরা দুটির গুণগত মান দেখবো কোনটায় মশা বেশি মারা যাচ্ছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, একই স্প্রে যখন আপনি মারতে থাকবেন তখন মশা সেটায় অভ্যস্ত হয়ে যাবে। এ মশা আর মারা যাবে না। কাজেই নতুন নতুন কিছু উদ্ভাবন আমাদের তিন-চার বছর পরপর করতে হবে। এটাতেই ফল পাওয়া যাবে।

তিনি আরও বলেন, এখন ডেঙ্গুর মৌসুম চলছে। ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে বাংলাদেশে। চট্টগ্রামে আমরা দেখতে পাচ্ছি গত তিন-চারদিনে মৃত্যুর হার শুন্য। আমরা ডেঙ্গুর পাশাপাশি জনসচেতনার পাশাপাশি চিকুনগুনিয়াসহ অন্যন্য মশাবাহিত যেসকল রোগ আছে সেগুলোর জন্য আমরা স্প্রে দিচ্ছি এবং স স্প্রে ঠিকমতো দিচ্ছে কিনা তা তদারকি করছি। এছাড়া জনগণের মাঝে লিফলেট বিতরণ করছি।

ডা. শাহাদাত হোসেন বলেন, ডেঙ্গুর জন্য প্রথম দিন থেকেই একটি ম্যানেজমেন্ট ও সেল সেন্টার খোলা হয়েছে। সেখানে ডেঙ্গুর যে টেস্ট এনএস-১ এন্টিজেন্ট বিনামূল্যে আমরা করে দিচ্ছি। আমরা সেখানে ১০টি বেড রেখেছি। যে কোনো সময় মুর্মূর্ষ রোগী সেখানে চিকিৎসা নিতে পারবে। ডেঙ্গুর লার্ভার উৎপত্তি হয় পরিষ্কার পানিতে। স্বচ্ছ পানি যাতে না জমে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। মশার ওষুধের কার্যকারিতা আমরা পরীক্ষা করছি। কার্যকারিতা যদি কম হয় যারা কিনেছে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাচ্ছি।’

এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব আশরাফুল আমিন ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমী উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আইসি/ইআ
বিজ্ঞাপন

আরো