Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এ বছর ডেঙ্গুতে মৃত্যু ৪০০ ছুঁই ছুঁই

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৪ ২২:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও তিন জন মারা গেছেন। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭৪ জন। এ বছর ডেঙ্গুতে মৃত্যু ৪০০ ছুঁই ছুঁই। শুক্রবার (১৫ নভেম্বর) পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৯৯ জনের।

শুক্রবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়েছে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৮টা থেকে শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত আরও তিন জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭৪ জন। দেশে চলতি বছরের ১৫ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ৬০১ জন। এর মধ্যে ৭৩ হাজার ১২৬ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বিগত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মাঝে পুরুষ ২৯৯ জন ও নারী ১৭৫ জন।

বিজ্ঞাপন

কন্ট্রোল রুমের তথ্য জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মৃতদের মাঝে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালে মারা গেছে। এছাড়া চট্টগ্রাম ও ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকা বাইরে দুইজন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তদের মাঝে ৬৩.১ শতাংশ পুরুষ এবং ৩৬.৯ শতাংশ নারী রয়েছেন। চলতি বছর এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৩৯৯ জন। এর মাঝে ৫০.৪ শতাংশ নারী ও ৪৯.৬ শতাংশ পুরুষ।

প্রতিষ্ঠানটি জানায়, বিগত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২০৭ জন নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় বিগত ২৪ ঘণ্টায় ৫৪ জন রোগী নতুনভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়।

বিগত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে ৬১ জন, খুলনা বিভাগে ৫৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজশাহী বিভাগে ৬৬ জন, রংপুর বিভাগে তিন জন, বরিশাল বিভাগে দুই জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিগত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন। সিলেট বিভাগে বিগত ২৪ ঘণ্টায় পাঁচ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে চার হাজার ৭৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সারাবাংলা/এসবি/এসআর
বিজ্ঞাপন

আরো