Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাগরে লঘুচাপ, কমছে তাপমাত্রা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৪ ১৩:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বিষবীয় ভারত সাগর এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়ে এটি সেখানেই অবস্থান করছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এটি আরও ঘণীভূত হতে পারে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে এতে দেশের কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। বরং নদ-নদী উপকূলে ঘন কুয়াশা ছিল দুপুর পর্যন্ত। তাপমাত্রাও কমেছে অনেকটা।

সোমবার (২৫ নভেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা ছিল। যা দুপুর পর্যন্তও কোথাও কোথাও দেখা গেছে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বিজ্ঞাপন

মঙ্গলবারও (২৬ নভেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিনও শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। আর সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বুধবার (২৭ নভেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওইদিনও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আর সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, শুক্রবারের (২৯ নভেম্বর) দিকে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।

সারাবাংলা/জেআর/ইআ
বিজ্ঞাপন

আরো