Sunday 01 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ট্রলিচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ২ বন্ধুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৪ ২১:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদী: নরসিংদীর পলাশে ট্রলিচাপায় মোটরসাইকেল অরোহী সাকিব (১৮) ও সিয়াম (১৮) নামে দুই বন্ধু নিহত হয়েছেন।

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ডাংগা ইউনিয়নের দৃষ্টিনন্দন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিব ডাংগা ইউনিয়নের তালতলা গ্রামের ফারুক মিয়ার ছেলে ও সিয়াম একই ইউনিয়নের কেন্দুয়াব গ্রামের মজিবুর রহমানের ছেলে।

স্বজন ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় তালতলা এলাকা থেকে দুই বন্ধু মোটরসাইকেলে করে ঘোড়াশালের উদ্দেশ্যে রওনা দেয়। পথে সান্তানপাড়ার দৃষ্টিনন্দন সড়কে পৌঁছলে বিপরীত দিক আসা একটি ইট বোঝাই ট্রলি মোটরসাইলেকে চাপা দিলে ঘটনাস্থলে সাকিবের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর সেও মারা যায়। ঘটনার পর ট্রলি চালক পালিয়ে গেলেও ট্রলিটি জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

নরসিংদী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মনির হোসেন জানান, সিয়ামকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনার পর তাকে স্যালাইন ও অক্সিজেন দেওয়া হয়। ১৫ মিনিট হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সিয়াম মারা যায়।

পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো