Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বঙ্গবন্ধু রেল সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৪ ১৩:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: যমুনা নদীর ওপর নির্মিত দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধু রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ট্রেনটি টাঙ্গাইল ভূঞাপুর অংশের পূর্বপাড় থেকে ছেড়ে সিরাজগঞ্জের পশ্চিম অংশে যায়।

এর আগে সোমবার বিকেলে পরীক্ষামূলকভাবে ট্রেনটি সেতুর দুই প্রান্ত থেকে ব্রডগেজ লাইনে চালানো হয়।

ট্রেন চলাচলের বিষয়ে  বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান গণমাধ্যমকে জানান, পরীক্ষামূলকভাবে ৪ দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘ্যের বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দিয়ে ট্রেন চলেছে আজ।এ  সময় রেলওয়ে সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, সেতুটির কাজ পুরোপুরি শেষ। জানুয়ারির মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হবে।

সারাবাংলা/জেআর/আরএস
বিজ্ঞাপন

আরো