Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৪ ১৫:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে চার ও চট্টগ্রাম মহানগরীতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে বিজিবি মোতায়েনের তথ্য জানান জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রাম মহানগরীতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে, সোমবার (২৫ নভেম্বর) ডেমরা ও যাত্রাবাড়ী এলাকায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইউজে/ইআ