Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হলমার্কের জেসমিনকে জামিন দেননি আপিল বিভাগ

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৪ ১১:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে জামিন দেননি আপিল বিভাগ। তার জামিন আবেদনটি তিন মাসের জন্য মুলতবি রাখা হয়েছে । এর মধ্যে দুদককে আদালতে তদন্ত প্রতিবেদন জমা  দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে জেসমিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান।

এর আগে, ২০২২ সালে জেসমিন ইসলামকে এই মামলায় জামিন না মঞ্জুর করেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়।

বিজ্ঞাপন

মামলার বিবরণে জানা যায়, ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হাইকোর্ট বিভাগ ২০১৯ সালের ১০ মার্চ রুল মঞ্জুর করে জেসমিনকে জামিন দেন। পরে এর বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করে। একই বছরের ১৬ জুন আপিল বিভাগ তার জামিন বাতিল করে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন।

এরপর জেসমিন ইসলাম আত্মসমর্পণ করেন।

সারাবাংলা/কেআইএফ/ইআ/আরএস