Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নরসিংদীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৪ ১৬:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদী: জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে সভা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন পুলিশ সুপার আব্দুল হান্নান, সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল ইসলাম শামীম, নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ড. মিজানুর রহমান। এসময় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, আহত ও শহীদ পরিবারের সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

স্মরণসভায় জুলাই-আগস্টের আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার জন্য সব ধরণের সহযোগিতা করার আশ্বাসসহ আন্দোলনে শহিদ ও আহতদের জন্য বিশেষ দোয়া করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর