Thursday 26 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক্সপ্রেসওয়েতে তরুণীর মরদেহ: হত্যায় অভিযুক্ত প্রেমিক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২ ডিসেম্বর ২০২৪ ১৪:১৪ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ১৭:৫০

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত নারীর হত্যাকারী প্রেমিক গ্রেফতার

মুন্সীগঞ্জ: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে গুলি করে তরুণী শাহিদা ইসলাম রাফা ওরফে শাহিদা আক্তার হত্যার ঘটনায় সন্দেহভাজন প্রেমিক তৌহিদ শেখ তন্ময়কে (২৮) গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

সোমবার (২ ডিসেম্বর) ভোরে ভোলার ইলিশা থেকে মনপুরা পালিয়ে যাবার সময় তাকে গ্রেফতার করে মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশ।

পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে সকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি পুকুরে তল্লাসি চালিয়ে হত্যাকান্ডে ব্যবহৃত রিভলভারটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: নিহত নারীর পরিচয় মিলেছে, সন্দেহভাজন প্রেমিক

এ তথ্য নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. ইশতিয়াক রাসেল।

বিজ্ঞাপন

তিনি জানান, গ্রেফতার হওয়া তৌহিদকে নিয়ে ওই নারীর লুন্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা করছে ডিবি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিদাকে হত্যার কথা স্বীকার করে তৌহিদ। তার বাড়ি রাজধানীর ওয়ারী এলাকায়।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো