Friday 20 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে অসহযোগিতা ভারতেরই ক্ষতি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৪ ১৬:০৩ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৪ ১৮:২৭

ভোমরা স্থলবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নৌ-পরিবহণ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন

সাতক্ষীরা: বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে অসহযোগিতা করলে ভারতই ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

শনিবার (৭ ডিসম্বের) দুপুরে ভোমরা স্থলবন্দরের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

নৌ-পরিবহণ উপদেষ্টা বলেন, ‘তারা গরু রফতানি বন্ধ করেছে। কিন্তু আমরা তো গরুর মাংস না খেয়ে থাকি না। ভারত যদি রফতানি বন্ধ করে, তাহলে তারাই ক্ষতিগ্রস্ত হবে। তবে আর্থিক ক্ষতির কথা চিন্তা করে তারা রফতানি বন্ধ করবে বলে আমার মনে হয় না। যা হচ্ছে, তা সবই রাজনৈতিক।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘মিডিয়ার অপপ্রচারে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে। কারণ, সবাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। অথচ মিডিয়ার অপপ্রচারে বাংলাদেশের জনগণ ভারতের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে।’

‘স্বাধীনতার পরে জাতীয় ঐক্যমতে সব দল একসঙ্গে হয়েছেন- এমন নজির নেই’ উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, ‘আজ হোক, কাল হোক রাজনীতিবিদরাই দেশ চালাবেন। তখন এই ধরনের ঐক্য খুবই ফলপ্রসু হবে।’

পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে ভোমরার কার্যক্রম চালুর বিভিন্ন সংকটের বিষয়ে তিনি আরও বলেন, ‘১১০০ কোটি টাকার চলমান উন্নয়ন কাজ শেষ হলে ভোমরা স্থলবন্দর তার কার্যক্রম পুরোদমে চালাতে পারবে।’

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

দেশের কোথায় কখন ঈদের জামাত
২০ মার্চ ২০২৬ ২৩:৩৯

আরো