Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গোবিন্দগঞ্জে মাটি চাপা পড়ে শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৪ ১৬:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাটি চাপা পড়ে আব্দুল ওয়াহেদ (৩৪) নামের একজন শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওয়াহেদ চন্ডিপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, কাটাখালি নদীর থেকে অবৈধভাবে মাটি কেটে পরিহণের জন্য ট্রাক্টরে বোঝাই করার সময় মাটির নিচে চাপা পড়েন ওয়াহেদ। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, আব্দুল ওয়াহেদ নামে এক শ্রমিকের মাটি চাপায় মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিবার থানায় কোন অভিযোগ করেনি।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসআর