Friday 06 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সচিবালয়ে আগুন / জরুরি বৈঠকে ঊর্ধ্বতন কর্মকর্তারা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৪ ১০:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগার ঘটনায় জরুরি বৈঠকে বসেছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বৈঠকটি শুরু হয়। সচিবালয়ের নির্ভরযোগ্য একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রে জানা যায়, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ আরও কয়েকজন উপদেষ্টা ও মন্ত্রী পরিষদ সচিব বৈঠকে বসেছেন।

এদিকে সচিবালয়ের গেটে হাজারও কর্মকর্তা-কর্মচারী বাইরে অপেক্ষা করছেন। ভোর থেকেই অনেক কর্মকর্তা গেটের সামনে অবস্থান করছেন। আগুনের ঘটনা তদন্তের স্বার্থে তাদের ভেতরে যেতে দেওয়া হচ্ছে না বলে জানানো হয়।

বিজ্ঞাপন

এ ছাড়া আগুন লাগাকে কেন্দ্র করে জিপিও থেকে শিক্ষা ভবন পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হয়েছে। একইসঙ্গে পুরো সচিবালয় এলাকায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এপিবিএনের সদস্যরা কঠোর নিরাপত্তায় নিয়োজিত আছে।

এর আগে, সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিন সকাল ৯টায় সচিবালয়ের সামনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। রাত ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য আটটি ইউনিট কাজ করে। পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। সবশেষ ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। টানা ছয় ঘণ্টা চেষ্টার পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রনে আসে।

সারাবাংলা/জেআর/ইআ