Monday 23 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৫ ১৫:৪৬

মরদেহ। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী মীরহাজিরবাগ এলাকার রাস্তা থেকে অজ্ঞাত (৪০) বছরের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানান।

সোমবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে মীরহাজিরবাগ তামিরুল মিল্লাত কামিল মাদরাসা রোডের ইঞ্জিনিয়ার গলির মাথায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল করিম জানান, রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের বাম পা, বাম হাতের রগ কাটা। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে ধারালো আঘাত রয়েছে। অজ্ঞাতনামা ব্যক্তিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ঘটনাস্থলে ফেলে দিয়ে গেছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার পড়নে ছিল কালো শার্ট, কোর্ট ও গ্যাবাডিং চেকপ্যান্ট।

সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

মেট্রোরেলে কাজের সুযোগ
২৩ মার্চ ২০২৬ ১১:৩৬

নিয়োগ দিচ্ছে আরএফএল গ্রুপ
২৩ মার্চ ২০২৬ ১০:৫৯

আরো