Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘বই ছাপানোর কার্যক্রম দেরিতে শুরু হওয়ায় বই পেতে দেরি’

স্পেশাল করেসপডেন্ট
৭ জানুয়ারি ২০২৫ ১৮:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বই ছাপানোর কার্যক্রম দেরিতে শুরু করায় ছাত্রছাত্রীদের পাঠ্যবই পেতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চলতি শিক্ষাবর্ষে সব শিক্ষার্থী কবে নাগাদ সব পাঠ্যবই পাবে এমন প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘বিগত সময়ে মার্চের আগে পুরোপুরি বই দেওয়া হয়নি। আমরা (বই ছাপা) কার্যক্রম শুরু করেছি দেরিতে। আমাদের বই পরিমার্জন করতে হয়েছে। বইয়ের সিলেবাস, কারিকুলাম নতুন করে করতে হয়েছে। বইয়ের সংখ্যা অনেক বেড়েছে। বিদেশে কোনো বই ছাপানো হচ্ছে না। দেশের সক্ষমতা কত সেটা এবারই প্রথম দেখা যাচ্ছে। এতে করে তো দেরি হবেই।’

বিজ্ঞাপন

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘এ বছরই বোঝা গেল সবগুলো গোডাউন যেখানে আর্ট পেপারগুলো জমা ছিল, সেগুলো সব উদ্ধার করার পরও দেখা গেল যে দেশের ভিতর আপাতত কিছু ঘাটতি আছে। (আর্ট পেপার নিয়ে) বিদেশ থেকে জাহাজ রওনা হয়ে গেছে।’

সারাবাংলা/জিএস/এইচআই