Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিডিআর বিদ্রোহ / বিডিআর জওয়ানদের মুক্তির দাবিতে যমুনামুখী পদযাত্রা, পুলিশের বাধা

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৫ ১৪:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিডিআরের নিরপরাধ জওয়ানদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে বিডিআর পরিবারের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদযাত্রা শাহবাগ মোড় পর্যন্ত পৌঁছালে সেখানে পুলিশ তাদের বাধা দেয়। বর্তমানে পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শাহবাগ থানা ও জাদুঘরের সামনে অবস্থান করছেন।

পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে।

জানতে চাইলে রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বিডিআর বিদ্রোহের পর যারা চাকরিচ্যুত হয়েছেন তারা এবং তাদের পরিবারের লোকজন এ আন্দোলন করছেন।

বিজ্ঞাপন

যমুনায় পদযাত্রা শুরু করেছেন বিডিয়ারের পরিবারের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে তাদের দাবি আদায়ের পক্ষে কথা বলছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছেন।

জানা গেছে, ওই ডাকে সাড়া দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বুধবার সকাল থেকেই নানা প্রান্ত থেকে মানুষ এসে জড়ো হন। এরপর বেলা সাড়ে ১২টার পর তারা শহীদ মিনার থেকে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। শাহবাগ পর্যন্ত এলে তাদেরকে বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে তারা বর্তমানে শাহবাগ থানা ও জাদুঘরের সামনে অবস্থান করছেন।

এদিকে, আজই বিডিআর হত্যাকাণ্ড ইস্যুতে সিএমএম আদালতে শুনানি রয়েছে বলে জানা গেছে।

সারাবাংলা/ইউজে/এসডব্লিউ