Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হারানো ইমেজ ফিরিয়ে আনতে পুলিশকে সারজিসের অনুরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৫ ১৯:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদী: বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, খুনি হাসিনার নির্দেশে পুলিশ নামক সন্ত্রাসীরা ছাত্র-জনতার ওপর ঝাঁপিয়ে পড়েছিল। শেখ হাসিনা প্রত্যক্ষ-পরোক্ষভাবে পুলিশের ইমেজ সংকটে ফেলেছে। হারানো ইমেজ কাজের মাধ্যমেই পুলিশকে ফিরিয়ে আনতে হবে।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে নরসিংদীতে দিনব্যাপী প্রচারপত্র বিলি শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

পুলিশকে উদ্দেশ করে সারজিস বলেন, ‘দয়া করে টাকার দিকে না তাকিয়ে জনগণের বন্ধু হয়ে উঠুন। পোষাকের মর্যাদা রক্ষা করুন।’

এর আগে দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলায় ঘোষণাপত্র প্রকাশে জনমত গঠন ও প্রকাশনার দাবিতে দিনব্যাপী লিফলেট বিতরণ করা হয়। এসময় কেন্দ্রীয় ও নরসিংদীর স্থানীয় সমন্বয়করা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসআর