Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লেবার পার্টির সঙ্গে বৈঠকে বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশ লেবার পার্টির লিয়াঁজো কমিটির সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াঁজো কমিটি। রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে উপস্থিত আছেন বিএনপির লিয়াঁজো কমিটির প্রধান নজরুল ইসলাম খান ও স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

লেবার চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমানে নেতৃত্বে জোটের ১০ সদস্যের একটা প্রতিনিধিদল বৈঠকে উপস্থিত আছেন।

দ্রুত নির্বাচনের দাবিতে মাঠের কর্মসূচি নির্ধারণ এবং যুগপৎ আন্দোনের থাকা শরিক দল ও জোটগুলোর সঙ্গে ঐক্য অটুট রাখতে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে আজ এই বৈঠক ডাকা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় এলডিপির লিয়াঁজো কমিটির সঙ্গে, শুক্রবার জাতীয়তাবাদী সমমনা জোটের লিয়াঁজো কমিটির সঙ্গে এবং শনিবার ১২ দলীয় জোটের লিয়াঁজো কমিটির সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াঁজো কমিটি।

সারাবাংলা/এজেড/এসআর
বিজ্ঞাপন

আজ জাতীয় কন্যা শিশু দিবস
৩০ সেপ্টেম্বর ২০২৬ ১১:২১

এসএসসি পাসেই বিমানসেনা পদে নিয়োগ
৩০ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৫

আরো