Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পিলখানা হত্যাকাণ্ড তদন্তে সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের

স্পেশাল করসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৫ ২২:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমানের (অব.) নেতৃত্বে কমিশনের অন্যান্য সদস্যরা সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় পিলখানা হত্যাকাণ্ড তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান।

সোমবার (১৩ জানুয়ারি) আইএসপিআর থেকে এ তথ্য জানানো হয়েছে।

সৌজন্য সাক্ষাতে কমিশন তদন্ত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা কামনা করলে সেনাবাহিনী প্রধান সেনাবাহিনীর পক্ষ হতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এ সময় তদন্ত কমিশনের অন্যান্য সদস্যগণ – মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার (অব.), ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান বীর প্রতীক (অব.), যুগ্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ (অব.), ডিআইজি ড. এম. আকবর আলী (অব.), ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. শরীফুল ইসলাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইউজে/ এইচআই
বিজ্ঞাপন

আরো