Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাকিস্তানে সেনা অভিযানে ২৭ বিচ্ছিন্নতাবাদী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জানুয়ারি ২০২৫ ১১:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সামরিক অভিযানে অন্তত ২৭ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) পাকিস্তানের সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। খবর ডনের।

বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলুচিস্তান প্রদেশের কাছি জেলায় বিচ্ছিন্নতাবাদীদের আস্তানায় অভিযান পরিচালনা করে নিরাপত্তা বাহিনী।

অভিযানে নিহত বিচ্ছিন্নতাবাদীরা নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে চালানো অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা এই বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নজরদারি চালিয়েছিল।

বিজ্ঞাপন

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের সময় বিপুল অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক জব্দ ও একাধিক গোপন আস্তানা ধ্বংস করা হয়েছে।

পাকিস্তানের আইএসপিআর বলেছে, নিরাপত্তা বাহিনী বেলুচিস্তানের শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড নস্যাতের চেষ্টাকারীদের ধ্বংস করতে দৃঢ় প্রতিজ্ঞ রয়েছে।

আরও বলেছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিচ্ছিন্নতাবাদীদের আস্তানা গোপনে ঘেরাওয়ের পর অভিযান চালিয়েছে। পরে সেখানে তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর মাঝে ব্যাপক গোলাগুলি হয়। এতে ঘটনাস্থলে অন্তত ২৭ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

রাজবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
৩০ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৪৫

আরো