Saturday 28 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ঘাটে অতিরিক্ত টাকা আদায় করলেই বাতিল হবে ইজারা’

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৯ জানুয়ারি ২০২৫ ১৮:০২ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ২০:৫০

উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

ভোলা: নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ঘাটে যদি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হয়; এমন অভিযোগ সত্য হলে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বাতিল হবে ওই ঘাটের ইজারা।

রোববার (১৯ জানুয়ারি) সকালে ভোলার ইলিশা লঞ্চঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা যতই সেতু তৈরি করি না কেনো নৌ পরিবহনের গুরুত্ব অনেক বেশি। এক সময় আমরা নৌ পরিবহনের ওপর নির্ভর ছিলাম। তাই বর্তমানে যারা প্রাইভেট নৌ পরিবহন চলান তাদের খেয়াল রাখতে হবে যাত্রীরা যাতে কোন হয়রানী না হয়।

বিজ্ঞাপন

উপদেষ্টা আরও বলেন, নৌ পরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে যদি অতিরিক্ত ভাড়া বা টোল আদায় করা হয়। তাহলে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থ গ্রহণ করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিআইডব্লিটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা ও ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান প্রমুখ।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো